ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি

মোড়লগঞ্জে বাঘের আক্রমণে আহত জেলের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

মোড়লগঞ্জে বাঘের আক্রমণে আহত জেলের মৃত্যু 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোড়লগঞ্জে বাঘের আক্রমণে আহত জেলে মৃত্যু বরণ করেছে। টানা ২১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাঘের আক্রমণে আহত অনুকুল গাইন ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৪২ বছর ব‌য়েসী অনুকুল । অনুকূল গাইনের চাচতো ভাই নিধির গাইন বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন এই জেলে।

এসময় অনুকূলের সাথে থাকা মাহবুব নামের অপর এক জেলের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসেন। পরে আহত অবস্থায় অনুকূলকে উদ্ধার করেন। পরে দুপুর বারটার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত অনুকুলকে। পড়ুন>> সিরাজগঞ্জে র‍্যাব ১২অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার-২

অবস্থা গুরুত্বর হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরো অবনতি হলে খুমেক থেকে ঢামেকে স্থানান্তর করা হয়। বাঘের আক্রমণে অনুকুলের মেরুদন্ড, পাজরসহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল।

অনুকুল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। অনুকুল অবিবাহিত ছিলেন। তার মা বৃদ্ধ কুমুদিনী গাইন একজন মানসিক প্রতিবন্ধী। তি‌নি ছাড়া আর কেউ নেই অনুকূলের পরিবারে।

নিধির গাইন বলেন, সে রাতে মারা গেছে। আমরা বাগেরহাট নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে পৌছানোর পরে তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোড়লগঞ্জে বাঘের আক্রমণে আহত জেলের মৃত্যু 

আপডেট সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩